ভারতের ১৯ বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি
জম্মু-কাশ্মীরের ওপর থেকে ভারত বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যেই ভারতের এমন অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ইসলামাবাদ।
শুধু তাই নয় ভারতের রাষ্ট্রদূতকে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত আসতে বলা হয়েছে।
অপরদিকে ভারত বলছে, পাকিস্তানের ওপর তারা বিশ্বাস রাখতে পারছে না। তাই ভারতের স্বাধীনতা দিবসের আগে বুধবার থেকেই দেশের ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ওই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও। এছাড়াও চারটি মেট্রো শহরের প্রতিটি বিমানবন্দরকেই রাখা হয়েছে বিশেষ নজরদারির তালিকায়।
ভারত ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দেশটির সঙ্গে অর্থনৈতি, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর এই ঘটনাকেই পাকিস্তানের চক্রান্ত হিসেবে দেখছে ভারত।
বুধবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এর আগে ইমরান খান বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। একই সঙ্গে কাশ্মীরে ভারতের জাতিগত নিধনের আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দুই মাসের মধ্যেই তেল পরিশোধন-বিতরণ কেন্দ্র পুনরুদ্ধারের আশা ইরানের
- ২ সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কার্যক্রম ফের চালু
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল: ইরান
- ৪ শত্রুর সঙ্গে তথ্য আদান-প্রদান: ইরানে ৫০ জন গ্রেফতার
- ৫ পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরাও, কূটনীতি চালু থাকার আশাবাদ