কাশ্মীর নিয়ে পোস্ট দেয়ায় ‘বাংলাদেশি’ গ্রেফতার
সম্প্রতি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার। ভারতের সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে রাজ্যটি কার্যত অবরুদ্ধ এবং বিচ্ছিন্ন অবস্থায় আছে।
সেখানে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে মোদি সরকার। দোকান-পাট সব ব্ন্ধ। এমনকি টেলিফোন-ইন্টারনেট সংযোগ বিছিন্ন। কয়েকশ নেতাকর্মীসহ সাধারণ মানুষ বন্দী।
এই অবস্থার মধ্যে ফেসবুকে কাশ্মীর নিয়ে পোস্ট দেয়ায় বাংলাদেশের এক নাগরিক গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। কলকাতার নিউটাউন থেকে শাহিনুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
আনন্দবাজারের খবরে বলা হয়, শাহিনুর রহমান তিন-চার বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। তার বাড়ি সাতক্ষীরায়। ভারতে তিনি মুকুল শেখ ও মুকুল হালদার নামে জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে থাকছিলেন নিউটাউনের হাতিয়াড়ায়। স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করেন তিনি।
কাশ্মীর নিয়ে ফেসবুকে মন্তব্য করার পরই তার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। ফেসবুকে শাহিনুর লিখেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের পাশে পাঠিয়ে দিন।
এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। শাহিনুরের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাল ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড।
বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান