চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ২
চাঁদের ছবি পাঠিয়েছে চন্দ্রযান ২। চাঁদের কক্ষপথে ঢোখার পর এটাই প্রথম ছবি। এমন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর টুইটার থেকে চন্দ্রযানের পাঠানো সেই ছবি শেয়ার করা হয়েছে। ফলে চন্দ্রযান ২ নিয়ে কৌতূহল বাড়ছে মহাকাশ বিজ্ঞানীদের।
মঙ্গলবারই চাঁদের কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান ২। এর বুধবারই চাঁদের ভূপৃষ্ঠের নিখুঁত ছবি তুলে পাঠিয়েছে। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, চাঁদের মাটির প্রায় ২ হাজার ৬শ ৫০ কিলোমিটার দূর থেকে ২১ আগস্ট ছবিটি তুলেছে চন্দ্রযান ২ এর সঙ্গে থাকা বিক্রম ল্যান্ডারের ক্যামেরা।
ওই ছবি টুইট করে বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযানের পাঠানো ছবিতে চাঁদের ভূপৃষ্ঠে ‘অ্যাপোলো ক্রেটার’-এর উপস্থিতি বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে ‘মেল ওরিয়েন্টেল’-ও।
চন্দ্রযানে এখনও পর্যন্ত পরিকল্পনা মতো সব কিছুই নিখুঁতভাবে চলছে। সব যন্ত্রপাতি এবং প্রযুক্তিও সঠিক ভাবে কাজ করছে। এভাবে সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে কমলো তেল ও সোনার দাম
- ২ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরান: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
- ৩ ভারতের নির্বাচন কমিশনের বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত: মমতা ব্যানার্জী
- ৪ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
- ৫ কলকাতায় পুলিশের জালে ভিসা জালিয়াতি চক্র, বাংলাদেশিসহ গ্রেফতার ২