স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ, বিচ্ছেদ চান স্ত্রী
স্ত্রীকে খুব ভালোবাসেন। কোনও কাজই স্ত্রীকে দিয়ে করান না। স্বামীর এমন ভালোবাসা, আদর-যত্নে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন তার স্ত্রী। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।
দেশটির ফুজাইরার শরিয়াগ আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন ওই নারী। আদালতে তিনি বলেন, তার স্বামী কখনোই তাকে বকাঝকা করেন না। কোনো কিছুতে কোনোদিন মানাও করেননি তিনি।
বাড়ি-ঘরও তার স্বামীই পরিষ্কার করেন। সব সময় রান্নাও তিনি নিজেই করেন। স্বামীর এই অতিরিক্ত ভালোবাসায় দমবন্ধ লাগছে তার স্ত্রীর। সে কারণেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন।
অভিযোগের সুরে ওই নারী বলেন, এত বছরের সম্পর্কে কখনও একটু ঝগড়াও হয়নি। এভাবে চলতে পারে না। মাঝে মাঝে আমি ইচ্ছা করেই ভুল করি যাতে একটু অশান্তি হয় ঘরে। কিন্তু সব সময়ই তিনি আমাকে ক্ষমা করে দেন। আমার জন্য উপহার নিয়ে আসেন।
আমি চাই আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হোক। সব সময়ই মনে হয় আমার জীবনে কোনো সমস্যা নেই। এভাবে বেঁচে থাকা যায় না।
অপরদিকে স্ত্রীকে বেশি ভালোবাসার দায়ে অভিযুক্ত ওই স্বামী বলছেন, ‘আমি কোনো ভুল করিনি। একজন ভালো স্বামীর ঠিক যা যা করা উচিত, আমি সব সময় তাই করেছি।’
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিজের নিয়োগ দেওয়া বিচারকদের হাতেই ধাক্কা খেলেন ট্রাম্প
- ২ ইউক্রেন যুদ্ধে হতাহত ও নিখোঁজ হয়েছেন রাশিয়ার ১২ লাখ সেনা
- ৩ প্রেমিকার সূত্র ধরে যেভাবে কুখ্যাত মাদক সম্রাটকে হত্যা করলো মেক্সিকো
- ৪ পঞ্চম বছরে গড়ালো ইউক্রেন-রাশিয়া সংঘাত, পুতিন কতটা সফল?
- ৫ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র