প্রতিদিন আকাশে ডানা মেলে ২০ হাজার ফ্লাইট
পৃথিবীর আকাশে প্রতিদিন ২০ হাজার ফ্লাইট ডানা মেলে। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট ডানা মেলে উত্তর ও দক্ষিণ আমেরিকার আকাশে। এরপরই রয়েছে ইউরোপীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য।
সুইডেনভিত্তিক ফ্লাইটের সরাসরি অবস্থান শনাক্ত করার সংস্থা ফ্লাইট রাডার টোয়েন্টিফোর ডটকম সূত্রে এই তথ্য জানা গেছে। সম্প্রতি রাডার টোয়েন্টিফোর ডটকমের বাৎসরিক অডিট রিপোর্ট প্রকাশকালে এই তথ্য দেয়।
সংস্থাটির পরিচালক ডেভিড ম্যাক বলেছেন, শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রতিদিন প্রায় ৮ হাজার ফ্লাইট পরিচালিত হয়। ইউরোপীয় অঞ্চলে এই পরিমাণ সাড়ে চার হাজারের মতো। মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলে আড়াই হাজারের মতো ফ্লাইট। পৃথিবীর অন্যান্য অঞ্চলে চলে বাকি পাঁচ হাজার ফ্লাইট।
ডেভিড ম্যাক বলেন, ‘বিশ্বের প্রতিনিয়ত এভিয়েশন সেক্টর সম্প্রসারিত হচ্ছে। এই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা। বাড়ছে লাইট। সংগত কারণে অধিক ব্যবহৃত হচ্ছে আকাশ পথ। প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে রুট এবং ফ্লাইট।’
আরএম/এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এপস্টেইন তদন্ত: ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগসহ কয়েক ডজন ফাইল উধাও
- ২ প্রথম বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ক্লাবে মোদী
- ৩ ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান ট্রাম্প: রুবিও
- ৪ কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪
- ৫ যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে হবে