খালে পড়া জুতা তুলে দিচ্ছে হাঁস, ভিডিও ভাইরাল
খালে পড়ে যাওয়া জুতা তুলে দিচ্ছে হাঁস। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ফিলিপাইনের সান ফ্রান্সিসকোর। স্থানীয় বাসিন্দা পেশায় নার্স মাইলা আগুইলা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
সম্প্রতি তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার ধারে এক শিশুকে বসে থাকতে দেখেন। হঠাৎ ওই শিশুর একটি জুতা পড়ে যায় পাশের ঢালে। ওই শিশুর পক্ষে ঢালে নেমে জুতা তুলে আনা সম্ভব ছিল না। তাই সে রাস্তার ওপর বসেই ছিল।
কিন্তু রাস্তার ঢালে ছিল একটি হাঁস। সেই হাঁসটি বারবার চেষ্টা করছিল মুখে করে জুতাটি তোলার। কিন্তু যতবারই মুখে তোলে ততবারই পিছলে পড়ে যায়। শেষমেশ জুতাটি তুলে শিশুটিকে দেয় হাসঁটি।
রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা আকৃষ্ট করে মাইলাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করেন। আর সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুকে।
আর সেই ভিডিও দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। খাল থেকে বাচ্চার চটি তুলে দেয়ার জন্য হাঁসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে
- ২ মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত
- ৩ পাকিস্তানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান প্রথমদিনের আলোচনা শেষ
- ৪ হরমুজ প্রণালি দিয়ে পার হয়নি কোনো মার্কিন জাহাজ: ইরান
- ৫ সন্ত্রাসের স্মৃতি পেরিয়ে পাকিস্তানের সেরেনা হোটেলে ঐতিহাসিক আয়োজন