আমাজনের আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দিল জি-৭
শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ আমাজনের আগুন নিয়ন্ত্রণে ২২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। সোমবার জলবায়ু পরিবর্তন নিয়ে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন জোটটির নেতারা। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জোটটির নেতারা ভয়াবহ আগুনের কবলে ক্ষতিগ্রস্ত বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন আমাজনকে রক্ষায় এ পদক্ষেপ নিয়েছেন। তবে ওই বৈঠকে অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জলবায়ু পরিবর্তন বিষয়ক ওই বৈঠকের পর আমাজনকে রক্ষায় জোটের পক্ষে অর্থ সহায়তা দেয়ার ঘোষণাটি দেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। তিনি বলেন, বরাদ্দকৃত এই অর্থ খুব শিগগিরই প্রদান করা হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণে তার দেশ সামরিক সহায়তাও দেবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আমাজনে আগুন লাগার পর ম্যাঁক্রো বিষয়টিকে আন্তর্জাতিক সঙ্কট বলে অভিহিত করেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে জি-৭ নেতাদের বৈঠক। ট্রাম্পের জন্য বরাদ্দ চেয়ারটি ফাঁকাই ছিল
ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (ইনপে) জানিয়েছে, আমাজনে এবার রেকর্ড পরিমাণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগ ব্রাজিল অংশে। আমাজনের আগুন নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে ব্রাজিল সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে সমালোচনা তৈরি হয়েছে।
এসএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম