মোদির জন্মদিনে ৩৬৫ কেজির লাড্ডু!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন করা হচ্ছে আজ (বৃহস্পতিবার)। শুভাকাঙ্খীরা অভিনন্দন জানাচ্ছেন সকাল থেকেই। ৬৫-তম জন্মদিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও অভিনন্দন-বার্তা পাঠাচ্ছেন। অনেকেই টুইটারে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন।
দেশটির কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা অভিনব উপায়ে পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তিনি ৩৬৫ কেজি ওজনের একটি লাড্ডু প্রকাশ করলেন তাকে অভিনন্দন জানাতে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে আজকের দিনটিকে স্বচ্ছতা দিবস হিসেবে পালন করছে সুলভ ইন্টারন্যাশনাল। সেখানেই লাড্ডুটি প্রদর্শন করা হয়।
এদিকে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এছাড়া দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই প্রধানমন্ত্রীকে।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই নির্মিত ভুয়া কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ
- ২ তেল-গ্যাস থেকে জ্বালানি ছাড়াও যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়
- ৩ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
- ৪ ইরানের নতুন লক্ষ্যবস্তু: ইসরায়েল-মার্কিন ব্যাংক ও অর্থনৈতিক স্থাপনা
- ৫ ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত স্পেনের