কেনিয়ার সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা
কেনিয়ার সুপ্রিমকোর্ট দেশটির স্কুলশিক্ষকদের অন্তত ৫০ ভাগ বেতন বৃদ্ধির আদেশ দিলেও সরকার তা দিতে রাজি হচ্ছে না। আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে সব স্কুল বন্ধ করে দিয়েছে সরকার। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত তিন সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছে স্কুলশিক্ষকরা। দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, দেশের শিক্ষকরা ইতোমধ্যেই ভাল বেতন পাচ্ছেন। তাদের বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনীতিতে তা ক্ষতিকর প্রভাব ফেলবে।
এ মাসের শুরু থেকেই স্কুলগুলো বন্ধ রয়েছে। শিক্ষকরা বলছেন, সরকারের উচিত আদালতের সিদ্ধান্ত মেনে চলা। এদিকে বেসরকারি স্কুলগুলোও বন্ধ করে দিতে বলা হয়েছে কিন্তু এসব স্কুলের অনেকগুলো এখনো খোলা রয়েছে।
আগামী মাসে দেশটিতে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই পরীক্ষায় অন্তত ১০ লাখ শিক্ষার্থী অংশ নেবে। কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
এসআইএস/পিআর/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই নির্মিত ভুয়া কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ
- ২ তেল-গ্যাস থেকে জ্বালানি ছাড়াও যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়
- ৩ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
- ৪ ইরানের নতুন লক্ষ্যবস্তু: ইসরায়েল-মার্কিন ব্যাংক ও অর্থনৈতিক স্থাপনা
- ৫ ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত স্পেনের