জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হামলা
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় (ডিআর কঙ্গো) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ হামলা চালায় বিক্ষোভকারীরা।
তারা জাতিসংঘের বেশ কয়েকটি কার্যালয় ও গাড়ি পুড়িয়ে দেয়, লুটপাট চালায়। এ ছাড়াও স্থানীয় মেয়রের কার্যালয়েও তার আগুন লাগিয়ে দেয়।
বিদোহীদের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে নিরাপত্তা বাহিনীর গুলি উপেক্ষা করে তারা এ হামলার ঘটনা ঘটায়। হামলার পর বেনির জাতিসংঘ কার্যালয় থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বেনির নাগরিক সমাজের নেতা টেডি কাডালিকোর বক্তব্য তুলে ধরে জানিয়েছে, নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বেনির বাসিন্দারা জাতিসংঘের বাহিনী প্রত্যাহারের দাবি করছে। তার আগে তারা সদর দপ্তরের কয়েকটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট চালায়।
বিক্ষোভকারী টনি মুমবেরে আল জাজিরাকে বলেছেন, আমরা প্রতিবাদ করছি। কারণ আমাদের কেউ সুরক্ষা দিচ্ছে না। আমাদের নিরাপত্তা দিতে সরকারি ও জাতিসংঘ বাহিনী ব্যর্থ হয়েছে।
এমআরএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৬
- ৩ ইরান যুদ্ধে ১৫০০ কোটি ডলারের আয় হারিয়েছে প্রতিবেশীরা, বেশি ক্ষতি সৌদির
- ৪ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে প্রতিশোধমূলক হামলার দাবি ইরানের
- ৫ ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ জিজ্ঞাসাবাদে যা জানালেন