সিরিয়ায় রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে ওপিসিডাব্লিউ
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরের রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ। সংস্থার একজন সদস্যের পাঠানো ই-মেইল প্রকাশ করে এ খবর দিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস।
গত বছর যখন সিরিয়ার সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে ছিল তখন এপ্রিল মাসে দুমা শহরে রাসায়নিক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সিরিয়ার সরকারি বাহিনীকে কঠোরভাবে দোষারোপ করা হয় এবং এ বিষয়ে পশ্চিমা দেশগুলো ও তাদের গণমাধ্যম বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায়।
শুধু তাই নয়, রাসায়নিক হামলার এক সপ্তাহের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সম্মিলিতভাবে সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
২০১৮ সালের ২২ জুন পাঠানো ওই ই-মেইলে ওপিসিডাব্লিউ’র সদস্য বলেছেন, বহু তথ্য ও পর্যবেক্ষণ জটিল করে একটির ভেতরে জড়িয়ে দিয়ে এবং কোনো কোনো অংশ চেপে গিয়ে পক্ষপাতিত্ব করে এমন একটি রিপোর্ট পেশ করা হয়েছে যার বিশ্বস্ততাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এমআরএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৬
- ৩ ইরান যুদ্ধে ১৫০০ কোটি ডলারের আয় হারিয়েছে প্রতিবেশীরা, বেশি ক্ষতি সৌদির
- ৪ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে প্রতিশোধমূলক হামলার দাবি ইরানের
- ৫ ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ জিজ্ঞাসাবাদে যা জানালেন