সৌদি প্রিন্স নওয়াফ আর নেই
সৌদি আরবের সাবেক অর্থমন্ত্রী ও প্রিন্স নওয়াফ বিন আব্দুল আজিজ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর সৌদি গেজেটের।
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ইশার নামাযের পর সৌদি গ্রান্ড মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মক্কায় তাকে দাফন করা হবে।
প্রিন্স নওয়াফ ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। সৌদি বাদশাহ আব্দুল আজিজের ২২ তম ছেলে ছিলেন তিনি। মৃত্যুকালে পাঁচ সন্তান রেখে রেখে গেছেন নওয়াফ।
১৯৬১ সালে তাকে দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
- ২ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
- ৩ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১০ শতাংশ শুল্ক দেবে বাংলাদেশ?
- ৪ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ৫ ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড