৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান নিখোঁজ
চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৩৮ জন আরোহী ছিল। চিলির বিমান বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অ্যান্টার্কটিকা রুটে ওই বিমানটি নিখোঁজ হয়েছে।
সি-১৩০ হারকিউলিস বিমানটি চিলির দক্ষিণের পুনটা অ্যারেনাস শহর থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে ১৭ ক্রু সদস্য এবং ২১ জন যাত্রী ছিলেন। তারা অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির সেনাঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।
চিলির বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের খোঁজে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটিতে থাকা তিন আরোহী বেসামরিক নাগরিক।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান