বিয়ে করলেন গুগল প্রধানের শ্বশুর
ইন্টারনেটে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই`র শশুর আবারো বিয়ে করেছেন। পিচাইয়ের শ্বশুর ওলারাম হরিয়ানি ৭০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন।
মাধুরী শর্মা (৬৫) নামের এক নারীকে ঘরে তুললেন ওলারাম। এর আগে মাধুরী শর্মার সঙ্গে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিয়ে হয়েছিলো। প্রথম স্বামী মারা যাওয়ার পর ওলারামকে বিয়ে করলেন মাধুরী।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর পারিবারিক রীতি মেনে কোটার সরকারি পলিটেকনিক কলেজের অবসরপ্রাপ্ত কর্মী ওলারাম মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন।
বিয়ের পর ওলারাম জানিয়েছেন, আবার নতুন করে বাঁচতে চাই। তাই নিজের ইচ্ছেয় বিয়ে করলাম। ওলারামের দুই সন্তান। এক ছেলে ও মেয়ে। ওলারামের মেয়ে অঞ্জলিই হলেন সুন্দর পিচাইয়ের স্ত্রী।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আলোচনা প্রত্যাখ্যান, ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
- ২ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব’ আলোচনার বিষয় নয়: কিউবার প্রেসিডেন্ট
- ৩ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ৪ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৫ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি