লিবিয়ায় মিলিটারি স্কুলে বিমান হামলায় নিহত ২৮
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন আহত হয়েছে।
হামলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত। আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সম্পদ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: আল-জাজিরা
- ২ মালয়েশিয়ায় জ্বালানি তেলের পাহারায় পাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
- ৩ পাকিস্তানে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: যা হলো সারাদিন
- ৪ ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে
- ৫ মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত