পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কের অনুমতি স্বামীর
প্রতীকী ছবি
পাওনা টাকা পরিশোধ করতে না পেরে স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে বাধ্য করলো স্বামী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রদেশের ডেপুটি পুলিশ সুপার ভারত কিরার জানিয়েছেন, হাকিম নামের এক ব্যক্তির কাছে প্রায়ই টাকা ধার করতো ওই নারীর স্বামী রাজা । কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার সামর্থ ছিল না তার। ফলে দেনার পরিমাণ দিন দিন বেড়েই চলছিলো।
এ অবস্থায় টাকা পরিশোধের জন্য হাকিমের সঙ্গে ওই নারীর স্বামী একটি সমঝোতা করে। সমঝোতায় রাজা তার স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্কের অনুমতি দেয় হাকিমকে। এ সুযোগে হাকিম রাজার স্ত্রীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। এ ঘটনাটি জানাজানি হলে মধ্যপ্রদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়।
পরে ওই নারী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ রাজা ও হাকিম দুজনকেই গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান ইরানের
- ২ ইরানের সমর্থনে ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
- ৩ ইসরায়েলের পুলিশ সদরদপ্তর-স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা
- ৪ ইরান যুদ্ধের কারণে মার্কিন সমর্থন হারাতে চায় না ইউক্রেন: জেলেনস্কি
- ৫ মধ্যপ্রাচ্যে সংকটের কারণে মজুত থেকে তেল ছাড়বে জাপান