ঐকমত্যের সরকার গঠনে সম্মত লিবিয়া
প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজকে প্রধান করে লিবিয়া একটি নতুন জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সম্মত হয়েছে। কয়েক মাস ধরে দেশটিতে সরকার গঠন করা নিয়ে ব্যাপক আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছালো দেশটি। শুক্রবার জাতিসংঘের দূত বানারডিনো লিয়োন এ তথ্য জানান। খবর বিবিসির।
২০১৪ সাল থেকে লিবিয়ায় ইসলামি গোষ্ঠী সমর্থিত ও আন্তর্জাতিকভাবে পশ্চিমা বিশ্ব স্বীকৃত দুটি পার্লামেন্ট গঠন হয়। কিন্তু এ নিয়ে দীর্ঘ দর কষাকষির পর জাতিসংঘের সহায়তায় দেশ দুটি আলোচনার ভিত্তিতে একটি ঐক্যমতের সরকার গঠনে রাজি হয়েছে।
মরক্কোতে বানারডিনো লিয়োন বলেন, এ প্রক্রিয়াটির ওপর এক বছর ধরে লিবিয়ার ১৫০টির বেশি অঞ্চলের প্রতিনিধিত্বশীল মানুষের সঙ্গে কাজ করার পর শেষ মুহূর্তে আমরা একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিতে সক্ষম হয়েছি।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান ইরানের
- ২ ইরানের সমর্থনে ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
- ৩ ইসরায়েলের পুলিশ সদরদপ্তর-স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা
- ৪ ইরান যুদ্ধের কারণে মার্কিন সমর্থন হারাতে চায় না ইউক্রেন: জেলেনস্কি
- ৫ মধ্যপ্রাচ্যে সংকটের কারণে মজুত থেকে তেল ছাড়বে জাপান