দিল্লির দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩
ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে গত সপ্তাহের সাম্প্রদায়িক দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন। বৃহস্পতিবার আরও ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।
এছাড়া, আরএমএল হাসপাতালে মারা গেছেন পাঁচজন, এলএনজিপি হাসপাতালে তিনজন ও জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল ও একজন ইনটেলিজেন্স ব্যুরোর কর্মী রয়েছেন।
গত সপ্তাহে টানা পাঁচদিন ধরে তাণ্ডব চলেছিল উত্তর-পূর্ব দিল্লিতে। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ পরে রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়, যার বলি হলেন অর্ধশতাধিক মানুষ।
দাঙ্গার সময় অসংখ্য দোকানপাট, বাড়িঘর, স্কুল পুড়িয়েছে দিয়েছে দৃর্বৃত্তরা। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ওই সময় অন্তত ৭৯টি বাড়ি এবং ৩২৭টি দোকানে আগুন দেয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগ এখন পর্যন্ত ১ হাজার ৮২০ জনকে গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে ৬৫৪টি। এর মধ্যে অস্ত্র আইনে মামলা চারটি। দাঙ্গায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস
কেএএ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান