আমিরাতেও ঈদ রোববার
সংযুক্ত আরব আমিরাতের আকাশে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে পুরো ৩০টি রোজা পূর্ণ করে রোববার (২৪ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার (২২ মে) আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সৌদি আরবের সাথে মিল রেখে এই ঘোষণা করা হয়।
এদিকে শুক্রবার সৌদি আরবের আকাশেও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ৩০টি রোজা পূরণ শেষে আগামী রোববার দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর।
আরব নিউজ, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামী রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশ তিনটিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ওই তিন দেশের সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।
সৌদির সঙ্গে মিল রেখে ভারতের কেরালা রাজ্যেও ঈদ উদযাপিত হবে রোববার। দেশটির বাকি এলাকায় বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বাকি দেশগুলোর মতো সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অভিশংসন এড়াতে ট্রাম্পের ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ বিল পাস
- ২ সুদানের নীল নদে ফেরি ডুবে নারী-শিশুসহ নিহত ২১, নিখোঁজ অন্তত ১২
- ৩ কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন কন্যা জু আ: গোয়েন্দা রিপোর্ট
- ৪ কী পরিমাণ অর্থ-সম্পদের মালিক ভারতের গৌতম আদানি?
- ৫ মাত্র ৪ দেশের নিয়ন্ত্রণে বিশ্বের অর্ধেক তেল, তালিকায় আছে যে-সব নাম