সুইডেনে স্কুলে ছুরিকাঘাতে শিক্ষক নিহত
সুইডেনের একটি স্কুলে মুখোশধারী ব্যক্তির ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো অন্তত দুই শিক্ষার্থী ও এক শিক্ষক। বৃহস্পতিবার পশ্চিম গুটেনবার্গের ক্রোনান স্কুলে এ হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
পুলিশ জানিয়েছে, ট্রলহ্যাট্টনের ওই স্কুলের ক্যাফেটারিয়ায় মুখোশ পরিহিত এক ব্যক্তি হামলা চালিয়েছে বলে তারা একটি জরুরি ফোন পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটকের চেষ্টা করে। এসময় পুলিশের ছোড়া গুলিতে ওই হামলাকারী আহত হয়। পরে তাকে ট্রলহ্যাট্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীর বয়স ১১ এবং ১৫ বছর। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া মুখোশধারীর হামলায় অপর এক শিক্ষকও মারাত্মক আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র থমাস ফক্সবার্গ বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীর বয়স ২০ এর কাছাকাছি। মুখোশধারী ওই হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। হামলার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, তেলের দাম নামলো ৯৬ ডলারে
- ২ সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের জ্বালানি কাঠামোতে হামলা বন্ধের ঘোষণা
- ৩ সৌদিতে মার্কিন বিমানঘাঁটি-বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের
- ৪ নিউইয়র্কে যাত্রীবাহী প্লেন-ট্রাকের সংঘর্ষ, পাইলট ও কো-পাইলট নিহত
- ৫ ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাজেট সাশ্রয়ের উদ্যোগ ইন্দোনেশিয়ার