বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলা
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনটি রকেট আছড়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, সোমবার রাতে বাগদাদ বিমানবন্দরের কাছে একাধিক রকেট আঘাত হানলেও এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বাগদাদের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি এলাকায় বেশ কয়েকটি রকেট লাঞ্চার এবং রকেট খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে বিমানবন্দরে কাছে রকেট আছড়ে পড়লেও এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া বলছে, বাগদাদ বিমানবন্দরের কাছে তিনটি কাতিউসা রকেট আঘাত করেছে। বিমাবন্দরে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে দেশটিতে অন্তত তিনবার রকেট হামলার ঘটনা ঘটল। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বৃহত্তম ঘাঁটি ক্যাম্প তাজি-তে কয়েকদিন আগে বেশ কয়েকটি রকেট আঘাত করে।
এসআইএস/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা
- ২ দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন
- ৩ একদিনে ইরানের ১৭ বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
- ৪ বিবাহবহির্ভূত সম্পর্ক, ইন্দোনেশিয়ায় দুইজনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত
- ৫ হামলার লক্ষ্য নির্ধারণে যেভাবে ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া