মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হলে এর পাইলট নিহত হন বলে বুধবার মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনার কলাম্বিয়ার ৩০ মাইল পূর্বে বিমান বাহিনীর লকহিড-মার্টিন এফ-১৬সিএম যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। রাতে নিয়মিত অনুশীলনের সময় শ্য এয়ার ফোর্স ঘাঁটির কাছে বিমানটি আছড়ে পড়লে পাইলট নিহত।
দেশটির বিমান বাহিনী বলেছে, বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তবে এই পাইলটের ব্যাপারে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে যুদ্ধ বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সূত্র: রয়টার্স।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ২ ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬
- ৩ আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- ৪ আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
- ৫ ভারতে রান্নার গ্যাসের তীব্র সংকট, সহজে মিলছে না সিলিন্ডার