ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ
ভূমিকম্পে ফের কেঁপে উঠল কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা। ভারতের স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।
দেশটির ন্যাশনাল সেন্টার সিসমোলজি (এনসিএস) জানায়, কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই কম্পন আঘাত হানে।
ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। ওইদিন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
সূত্র : দ্য ইকোনমিক টাইমস
এসআর/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘রাস লাফানে হামলা ইরানের শক্তির একাংশ, ফের আঘাত হলে আর সংযম নয়’
- ২ কাতারে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগেই বেজে উঠলো সতর্ক সংকেত
- ৩ যুক্তরাজ্যে গ্যাসের দাম বেড়েছে ১৪০ শতাংশ
- ৪ ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী
- ৫ ২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা