লকডাউনে শ্রমিকদের বাড়ি পৌঁছে দেয়া সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন
ভারতের বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় মারা গেছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা।
সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।
দেবদত্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কোভিড-যুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবেও উল্লেখ করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও মারাত্মকভাবে কমে গিয়েছিল তার। সোমবার সেখানেই মারা যান তিনি।
দেবদত্তার মৃত্যুতে হুগলি জেলা প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে আসে। চন্দননগরের মহকুমাশাসক মৌমিতা সাহা, শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী হাসপাতালে ছুটে যান। দেবদত্তার স্বামী পবিত্রও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বিএ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের ইরান যুদ্ধে সবচেয়ে বেশি বিপদে পড়বে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী
- ২ ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ৩ ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬
- ৪ আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- ৫ আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প