মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্য এশিয়া সফর শুরু
পাঁচ দিনের সফরে মধ্য এশিয়া এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শনিবার থেকে শুরু হওয়া এ সফরে মধ্য এশিয়ার পাঁচ দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। কিরগিজিস্তানের রাজধানী বিশকেকের মধ্য দিয়ে তার এ সফর শুরু হচ্ছে।
সফরকালে কেরি দেশগুলোকে পুনরায় তাদরে পাশে থাকার আশ্বাস দেবেন। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরির এ সফরকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, এ অঞ্চলের দেশগুলো বাইরের আশ্বাস চায়।
কেরি কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও তুর্কেমেনিস্তান সফর করবেন। মার্কিন কর্মকর্তারা বলেন, সফরকালে তিনি মানবাধিকারের বিষয়টি উত্থাপন করবেন। তবে চলমান মার্কিন নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে এ দেশগুলোকে পুনরায় আশ্বস্ত করবেন তিনি।
এসঅাইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প
- ২ হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের
- ৩ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৬
- ৪ ইরান যুদ্ধে ১৫০০ কোটি ডলারের আয় হারিয়েছে প্রতিবেশীরা, বেশি ক্ষতি সৌদির
- ৫ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে প্রতিশোধমূলক হামলার দাবি ইরানের