জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সতর্কতা জারি
২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত জাপানের উত্তরাঞ্চলীয় ফুকুশিমার নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে আবারও ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার সকালে রাজধানী টোকিওর উত্তরপূর্বে ফুকুশিমার উপকূলীয় এলাকায় সাগরের ১০ কিমি নিচে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে এনডিটিভি।
জাপানের আবহাওয়ার সংস্থার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া ভূমিকম্পের কারণে ফুকুশিমার দাইচি পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
উল্লেথ্য, ২০১১ সালে আঘাত হানা ভূমিকম্প ও সুনামিতে তৈরি হওয়া বিপর্যয়ে ফুকুশিমা এলাকার প্রায় ১৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?