চীন থেকে তেল কেনা বন্ধ করল ভারত
চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না। বার্তা সংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছে।
চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি।
ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তেল আমদানির জন্য চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়াদিল্লি।
ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের প্রভাব বাণিজ্যের ওপর পড়ছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমে যাচ্ছে। ভারত সরকার চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হবে বলে নয়া দিল্লি জানিয়েছে।
পার্সটুডে/এমআরএম/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ১০ শতাংশ শুল্ক দেবে বাংলাদেশ?
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ৩ ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড
- ৪ সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, নতুন শুল্কের ঘোষণা
- ৫ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ