করোনা ভ্যাকসিনের তথ্য চুরি করেছে চীনা হ্যাকাররা, দাবি স্পেনের
একটি ল্যাবে সাইবার হামলা চালিয়ে চীনা হ্যাকাররা করোনা ভ্যাকসিনের গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করেছে বলে দাবি জানিয়েছে স্পেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো, ঠিক কোনো ধরনের তথ্য চুরি গেছে, বা কবে হ্যাক করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত তথ্যের হদিস পেয়েই হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে। নির্দিষ্টভাবে যে স্পেনকেই টার্গেট করা হচ্ছ, তা নয়। যে সব দেশ বিশেষভাবে করোনার ভ্যাকসিন বের আনার জন্য চেষ্টা চালাচ্ছে ও প্রায় সফল হয়েছে, সেই সব দেশগুলোর ভ্যাকসিন সংক্রান্ত তথ্য জানতেই হ্যাকিং করা হচ্ছে।
মূলত চীনা হ্যাকাররাই এ ধরনের সাইবার হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এর পাশে রাশিয়াও রয়েছে। এদিকে রাশিয়া সরকার আগেই জানিয়েছে তাদের তৈরি বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক ভি (স্পুটনিক ফাইভ) সর্ব সাধারণের জন্য অল্প দামেই থাকছে। করোনা টিকার মূল্য নিয়ে মতামত দিয়েছে জাতিসংঘ।
করোনাভাইরাসের কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে তা উত্তরণের একমাত্র উপায় ভ্যাকসিন। সে কারণেই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গসংস্থা ডব্লিউএইচও বারবারই সতর্ক করেছে যে, শুধু ধনী দেশগুলো যদি ভ্যাকসিন পায়, তা হলে পৃথিবী করোনামুক্ত হবে না। সে ক্ষেত্রে বিপদ থেকেই যাবে। এদিকে শুক্রবার বিশ্বে করোনা সংক্রমণ সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। সাড়ে নয় লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।
এমএসএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে কার্যক্রম চালিয়ে যাবে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটম
- ২ হরমুজ প্রণালি দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্রদের পার হতে দেব না: ইরান
- ৩ হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় ট্যাঙ্কার চলতে দেবে ইরান?
- ৪ জাতিসংঘে রুশ প্রস্তাব পাস না হওয়ায় ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ চীনের
- ৫ ইরান থেকে ১৫০ পারমাণবিক বিশেষজ্ঞকে ফেরত নিলো রাশিয়া