লিবিয়াকে সহায়তার আহ্বান সিসির
লিবিয়ার চলমান পরিস্থিতি ভয়াবহ বিপজ্জনক উল্লেখ করে দেশটিকে সহায়তার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ্ আল-সিসি। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
সিসি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লিবিয়ায় যে মিশন শুরু করেছিলেন তা শেষ করা উচিত। এর ব্যতিক্রম হলে ইসলামপন্থিদের শাসনে সিরিয়ার মতো লিবিয়ার অবস্থা হবে।
ডেভিড ক্যামেরনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য লন্ডন সফরকে সামনে রেখে সিসি এ আহ্বান জানান। পশ্চিমা সামরিক বাহিনীর সহায়তায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার আল গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতির পর দেশটিতে দীর্ঘদিন ধরে সহিংসতা চলে আসছে।
সিসি বলেন, লিবিয়া এমন একটি বিপদের মধ্যে রয়েছে যা আমাদের সকলের জন্যই ঝুঁকি। যদি দেশটিতে কোন সরকার না থাকে তবে সেই সুযোগে চরমপন্থীরা মাথাচারা দিয়ে উঠবে। তিনি বলেন, লিবিয়ায় মিশন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। লিবীয় জনগণ ও দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য আমাদের অবশ্যই সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। একইসঙ্গে চরমপন্থীদের অস্ত্রের সরবরাহ বন্ধের আহ্বান জানান সিসি।
২০১১ সালে ন্যাটোভুক্ত দেশগুলোর সহায়তায় আরব বসন্তে দেশটির সাবেক স্বৈরশাসক গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে। সিসি বলেন, দেশটির তৎকালীন স্বৈরশাসক গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে ন্যাটো বাহিনীকে ব্রিটেনের সহায়তার ফলে লিবিয়া এখন সবার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি লিবিয়ার জনগণ এবং অর্থনীতিকে সহায়তার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানান।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শুল্ক রায়ে ট্রাম্পের চাপ প্রয়োগের ক্ষমতা কমলো, তবে অনিশ্চয়তা কাটছে না
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
- ৩ ইরানে ফের সরকারবিরোধী বিক্ষোভ, শিক্ষার্থীদের বড় সমাবেশ
- ৪ পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সোমালিয়া
- ৫ ধর্মীয় পরিচয়ের কারণে ভারতজুড়ে হামলার শিকার হচ্ছেন কাশ্মিরি ফেরিওয়ালারা