ব্রাজিলের খনিবর্জ্য এলাকায় বিস্ফোরণে নিহত ১৭
ব্রাজিলে খনির বর্জ্য পদার্থ ফেলার স্থানে বিস্ফোরণে একটি বাঁধ ভেঙ্গে অন্তত ১৭ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। দমকল বিভাগের প্রধান কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর-এএফপির।
দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় মাইনাস জেরাইস রাজ্যের মারিয়ানা নগরীর দমকল বিভাগের প্রধান কর্মকর্তা অ্যাডাও সেভারিনো জুনিয়র বলেন, এই ঘটনায় ৪০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। তবে এটা আনুষ্ঠানিক খবর নয়।
সেভারিনো আরও বলেন, বেন্তো রডরিগুয়েজের বাঁধের কাছাকাছি গ্রামটি মূলত কাদায় চাপা পড়েছে। পরিস্থিতি খুবই খারাপ, অন্ধকারময়। সেখানে প্রচুর কাদা রয়েছে। তবে উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।
আরএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী ভোটাররা কতটা প্রভাব ফেলবেন?
- ২ নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩
- ৩ জাপানে ভোটগ্রহণ শুরু, ফের ক্ষমতায় বসতে চান প্রধানমন্ত্রী তাকাইচি
- ৪ থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, হচ্ছে সংবিধান বদলে গণভোটও
- ৫ নতুন বাংলাদেশ গঠনে বহু পথ বাকি, তবে অর্জনও কম নয়