কেনেডির গাড়ির নম্বর প্লেটের মূল্য এক লাখ ডলার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে করে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয় সেই গাড়ির একজোড়া নম্বর প্লেট নিলামে এক লাখ ডলারে বিক্রি হয়েছে। খবর বিবিসি বাংলা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ডালাসে ১৯৬৩ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে হত্যা করার পর লিমোজিনটিকে যখন আপগ্রেড করার জন্যে পাঠানো হয়েছিলো তখন ওই দুটো নম্বর প্লেট খুলে রাখা হয়েছিলো।
কোম্পানির মালিক ওই নম্বর প্লেট-দুটো খুলে প্রেসিডেন্ট কেনেডির মেয়ের কাছে পাঠিয়ে দেন। ওই প্লেটে গাড়ির নম্বর লেখা - GG-300। ধারণা করা হয়েছিলো ডালাসে ওঠা নিলামে নম্বর প্লেটটি ৪০ হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু পরে তা এর চেয়েও দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে।
উত্তরাধিকার সূত্রে যিনি এই নম্বর প্লেট পেয়েছেন সেই জেন ওয়াকার বলেন, “আমি এই প্লেটের তাৎপর্য সম্পর্কে জানতাম।“সে কারণে আমি ওসব ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলাম।”
“কখনো কখনো আমি প্লেট-দুটোকে ড্রয়ার থেকে বের করে বন্ধুদের দেখাতাম।” তবে যিনি প্লেট-দুটো নিলামে কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে।
এর আগে টাইটানিক ডুবে যাওয়ার আগে শেষ ডিনারের মেন্যুও ওই নিলামে বিক্রি হয়েছে। ওই মেনুর দাম উঠেছিলো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার।
এসকেডি/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘ভুল স্বীকার’ করুন, রাশিয়ার তেল-গ্যাসের জন্য লাইনে দাঁড়ান: দিমিত্রিয়েভ
- ২ ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
- ৩ কিউবাকে অতীতে সহায়তা করেছি, এখন করছি এবং ভবিষ্যতেও করব: রুশ মন্ত্রী
- ৪ বেলারুশ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত হচ্ছে: লুকাশেঙ্কো
- ৫ ইরান যুদ্ধের সব লক্ষ্য ‘প্রায় অর্জিত’: ট্রাম্প