সিরিয়ায় ৫৮ আইএস জঙ্গি নিহত
বিমানবাহিনীর হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল জউরে ইসলামিক স্টেটের (আইএস) ৫৮ জঙ্গি নিহত হয়েছে। ওই প্রদেশের একটি বিমানঘাঁটিতে আইএস জঙ্গিরা হামলার চেষ্টা চালানোর সময় তারা নিহত হয়।
এদিকে, ইরাক সীমান্তের কাছে নাসিব দাঘিম জিরা ও হওয়াইজেত মুরাইয়েহ শহরেও ১০ আইএস জঙ্গি নিহত হয়েছে।
তেলসমৃদ্ধ দির আল জউরের একটি বড় অংশ আইএস নিয়ন্ত্রণে রয়েছে। এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটি ধারাবাহিকভাবে দির আল জউরে সিরীয় বিমানঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়ে আসছে।
চলতি বছরের সেপ্টেম্বরে আইএস দিল আল জউরের ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়নকে আটক ও ৯০ সিরীয় সেনা কর্মকর্তাকে হত্যার দাবি করেছিল।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর
- ২ প্লেনে রাখা চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
- ৩ ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২
- ৪ ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১
- ৫ সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী