পাকিস্তানে তেলের ডিপো বিস্ফোরণে নিহত ৫
পাকিস্তানের লাহোরে জ্বালানী তেলের একটি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার রাতে বুর্কি এলাকার একটি কারখানায় একটি তেল ট্যাঙ্কারে জ্বালানী তেল ভরার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
উদ্ধারকারী দলের মুখপাত্র জেম সাজ্জাদ বলেন, ওই ঘটনায় কারখানার পাঁচ শ্রমিক নিহত হয়েছে। আহত তিনজনকে বুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তেল ট্যাঙ্কারটিতে আগুন ধরে গেলে তা শ্রমিকদের কার্যস্থলেও ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। ঘটনার পর কারখানাটির সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন
- ২ ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’: জোটকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে তেহরান
- ৩ আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
- ৪ পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব বিষয়
- ৫ উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তার দাবি জেলেনস্কির