২ কেজি চাঁদের পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে চীনা মহাকাশযান
চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের রোবট চালিত মহাকাশযান চ্যাং’ই ৫। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের লুনা ২৪ মিশনের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে। খবর আল জাজিরার।
চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাং’ই ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে মহাকাশযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এজন্য চারটি ইঞ্জিন জ্বালাতে হয় একে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীন কালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে ২ কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে চ্যাং’ই ৫।
ক্যাপসুলটি তার মহাকাশযানের বাকি অংশ থেকে আলাদা হওয়ার পর চীনের উত্তরাঞ্চলে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবে। চাঁদের পৃষ্ঠে ড্রিল করে ও সরাসরি তুলে নিয়ে পাথরগুলো সংগ্রহ করা হয়।
নমুনাগুলোর বয়স ও উপাদান বিশ্লেষণের জন্য চীন গবেষণাগার স্থাপন করেছে। কিছু নমুনা অন্যান্য দেশকেও চীন দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যখন চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে আসে তারাও এমনটাই করেছিল।
চীনের চাঁদের দেবীর নামানুসারে করা চ্যাং’ই ৪ মিশন গত দুই বছর ধরে চাঁদের কম অভিযানকৃত অঞ্চলে কাজ করছে। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠিনো ও স্থায়ী ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে চীনের।
এমকে/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি
- ২ ১৬৮ ছাত্রী হত্যার দায় নিচ্ছে না ইসরায়েল, ‘তদন্ত’ চায় যুক্তরাষ্ট্র
- ৩ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প
- ৪ ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
- ৫ ইরানের ৩০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের