‘তাড়ি খেলে করোনার ভয় নেই’
‘তাড়ি খেলে করোনার ভয় নেই। তাড়ি গঙ্গাজল থেকেও বেশি বিশুদ্ধ। এর রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।’
এমনটাই জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা ভীম রাজভর।
সোমবার রাতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ কথায় রীতিমতো হাসির রোল উঠেছে।
অনুষ্ঠানে ভীম বলেন, ‘যদি কেউ তাড়ি খান অনেক বেশি পরিমাণে, তাহলে তার করোনার কোনো ভয় নেই। আমাদের পরিবারে শিশুরা ছোট থেকে বড়ই হয় তাড়ি খেয়ে।’
নিজ দলের নেতার মুখে এসব কথা শুনে কে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই অস্বস্তিতে পড়েন।
সমাজবাদী পার্টির নেতা ওম প্রকাশ রাজভর অবশ্য বলেন, ‘কিছু মানুষ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। তাদের কথা বিশ্বাস না করাই উচিত। এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো।
উল্লেখ্য, তাড়ি তাল বা খেজুরের রস গাঁজানো এক ধরনের মদবিশেষ। গ্রীষ্মের সকালে গ্রাম বাংলায় ঠান্ডা, মিষ্টি, উত্তেজক এই পানীয়টির সন্ধান মেলে। বেলা গড়িয়ে এই রস যখন ‘গঁজিয়ে’ হয়ে নেশার সামগ্রীতে রূপান্তরিত হয়, তখন তার কদর বাড়ে নেশারুদের মধ্যে।
বিএ/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য
- ২ ইরান আলোচনায় বসতে চায়, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প
- ৩ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত
- ৪ বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করবে ইন্দোনেশিয়া
- ৫ যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করলো ইরান