ফাইজারের টিকা নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী
কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। এর মধ্যে দিয়ে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলো।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা নিয়েছেন।

দেশটির জাতীয় দৈনিক আল রাই ও আল কাবাসসহ সব স্থানীয় গণমাধ্যম ফাইজারের টিকাদান কর্মসূচি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
কুয়েতে প্রথম ধাপে চার ভাগে দেয়া হবে টিকা। চিকিৎসা পেশাদারদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের ওপর যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।
এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে। ইতোমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
সাদেক রিপন/বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘কল্পনানির্ভর’ হামলা ইসরায়েলের, ফের আলোচনায় ৪৪০ কেজি ইউরোনিয়াম
- ২ মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর
- ৩ প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- ৪ মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে: মোজতবা খামেনি
- ৫ স্কুলে হামলার দায় যুক্তরাষ্ট্রের, ‘ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ’ বলছে ইরান