মার্কিন বিমান হামলায় লিবিয়ার আইএস প্রধান নিহত
মার্কিন বিমান হামলায় লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষনেতা আবু নাবিল নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দনগরী ডারনা এলাকার একটি কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।
পেন্টাগন থেকে বলা হয়, ইরাকি নাগরিক আবু নাবিল উইশাম নাজম আবদ জায়েদ আল জুবাইদি নামেও পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আল কায়দার সক্রিয় সদস্য ছিলেন বলেও জানানো হয়।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, ইউএস এফ-১৫ এয়ারক্রাফ্ট হামলায় শুক্রবার রাতে ফাত্তায়াহর ডারনা এলাকায় আবু নাবিল নিহত হন। আবু নাবিলের নিহতের ঘটনায় লিবিয়ায় আইএসের মনোবল দেবে। সূত্র : বিবিসি
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ২ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৩ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন
- ৪ নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে আপসহীন থাকবে পাকিস্তান: শাহবাজ শরিফ
- ৫ আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান