টুইটার আমার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক শত্রুদের সঙ্গে যোগসাজশ করে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে। টুইটার তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর শুক্রবার (৮ জানুয়ারি) তিনি এ অভিযোগ করেন।
পরে ট্রাম্প তার সরকারি অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করে যান। সে সব টুইটে তিনি বলেন, টুইটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়েছে এবং আজ রাতে ডেমোক্রেট ও র্যাডিকেল বামদের সঙ্গে মিলে টুইটার স্টাফরা তার মুখ বন্ধের উদ্যোগ নেয়।
তবে এ পোস্টটিও টুইটার খুব দ্রুতই মুছে দিয়েছে।
এদিকে টুইটারের এ উদ্যোগ আগে থেকেই আঁচ করে ট্রাম্প তার এ বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকেও প্রচার করেছেন।
ট্রাম্প একইসঙ্গে ভার্চুয়ালি নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তার ফলোয়ারদের সঙ্গে মিলিত হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করছি। খুব দ্রুত বড় ধরনের ঘোষণা আসবে। আমরা চুপ থাকবো না।’
এআরএ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলায় সাহায্য করেনি স্পেন, বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
- ২ দ্রুতই তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের
- ৩ মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য
- ৪ ইরান আলোচনায় বসতে চায়, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প
- ৫ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত