চীনে ভূমিধসে নিহত ১৬
চীনে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আরো অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির কারণে দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে।
টুইটারের চীনা সংস্করণ সাইনা ওয়েইবোতে পোস্ট করা একটি ছবিতে ঝেজিয়াং প্রদেশে কাদা ও পাথরের ভেতর থেকে মানুষকে টেনে তুলতে দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিধসের পর তিন শতাধিক মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আরো ২১টি বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। শনিবার সন্ধ্যায় এ বন্যা দেখা দেয়।
এদিকে হুনান প্রদেশের মধ্যাঞ্চলে ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া প্রায় ৮ হাজার ২শ লোককে পুনর্বাসিত করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এসঅাইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সাড়ে ৩ লাখ কোটি ডলারের সম্পদ গোপন করছেন বিশ্বের শীর্ষ ধনীরা
- ২ ট্রাম্পের পরিকল্পনা এখনো ঘোষণাতেই সীমাবদ্ধ: ইউরি কোকভ
- ৩ ট্রাম্প কি চাইলেই ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে পারবেন?
- ৪ হরমুজ ব্যবহারে ইউরোপ-এশিয়া ও আরবদের চুক্তির আমন্ত্রণ জানাবে ইরান
- ৫ ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম, শেয়ারবাজারে ধস