হোয়াইট হাউস ছাড়ার আগেই বাগদান সারলেন ট্রাম্প-কন্যা টিফানি
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শেষদিনে হোয়াইট হাউসে বাগদান সম্পন্ন করেছেন তার ছোট মেয়ে টিফানি ট্রাম্প। মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রেমিক মাইকেল বৌলোসের সঙ্গে বাগদানের কাজটি সেরে ফেলেন টিফানি।
হোয়াইট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে অনেকগুলো মাইলফলক অর্জন ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপন এবং নিত্য নতুন স্মৃতি তৈরির বিষয়টি ছিল সম্মানের। কিন্তু আমার প্রিয় মানুষটির সঙ্গে বাগদানের চেয়ে আর কিছুই বেশি আনন্দদায়ক নয়। মাইকেল! জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমার তর সইছে না!’
একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে শেয়ার করেছেন বৌলোসও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদানটা সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।’
ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের একমাত্র সন্তান ২৭ বছর বয়সী টিফানি। জর্জটাউন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। আর ২৩ বছর বয়সী মাইকেল বৌলোস একটি শত কোটি ডলার মূল্যের নাইজেরিয়া ভিত্তিক ব্যবসায়ের উত্তরাধিকারী। লন্ডনে পড়াশোনা করেছেন তিনি। সেখানেই টিফানির সঙ্গে পরিচয়।
View this post on Instagram
এসএস/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৬
- ৩ ইরান যুদ্ধে ১৫০০ কোটি ডলারের আয় হারিয়েছে প্রতিবেশীরা, বেশি ক্ষতি সৌদির
- ৪ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে প্রতিশোধমূলক হামলার দাবি ইরানের
- ৫ ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ জিজ্ঞাসাবাদে যা জানালেন