গ্রিসে শক্তিশালী ভূমিকম্প
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত একজন নিহত হয়েছে। ৬ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পনে দেশটির লেফকাদা দ্বীপে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, গ্রিসের লেফকাদা শহর থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ১ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের পন্টি গ্রামে ভবন ধসে ৫৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। এছাড়া আথানি গ্রামে আরো এক নারী নিহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রধান সড়ক ধসে যাওয়ায় ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: পাকিস্তানের রাজধানী কার্যত ‘লকডাউন’
- ২ ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে: জেডি ভ্যান্স
- ৩ যুক্তরাষ্ট্র সরে গেলে ন্যাটোর ভবিষ্যৎ কী?
- ৪ যুদ্ধে ইরানের ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
- ৫ ইরানের হামলায় ‘অকেজো’ যুক্তরাষ্ট্রের বহু উপসাগরীয় ঘাঁটি