দ. চীন সাগর নিয়ে আলোচনার আহ্বান
দক্ষিণ চীন সাগর নিয়ে সরাসরি আলোচনায় বসার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
লি কেকিয়াং বলেন, দক্ষিণ চীন সাগরের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরাসরি আলোচনা করা উচিত। এ সংকট দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সমস্যা হয়ে উঠেছে। স্বাধীনভাবে জাহাজ চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করছে।
দক্ষিণ চীন সাগরের সংকটে এশিয়ার বাইরের দেশগুলোর নাক গলানোরও সমালোচনা করেন চীনা প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে এ অঞ্চলের বাইরের কারো স্বার্থ নেই।
এসআইএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম
- ২ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ৩ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ৪ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৫ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন