আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি
আর্জেন্টিনার নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী অর্থাৎবুয়েনস আয়ার্সের মেয়র মাউরিসিও মাক্রি। পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেয ডি কির্চনারের মনোনীত প্রার্থী ড্যানিয়েল স্কিওলি। খবর বিবিসি।
বেশির ভাগ ভোটকেন্দ্রের ভোট গণনার পর মাক্রির ডানপন্থী দল ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে দেশের ৬৬ শতাংশ লোক ভোট দিয়েছেন বলে নির্বাচন কর্তৃপক্ষ জানাচ্ছে। মাক্রির নির্বাচনী প্রচার কাজের ম্যানেজার মাকোর্স পেনা প্রাথমিক ফলাফলের পর বলেন, আমরা ভীষণ আনন্দিত। আর্জেন্টিনায় আজ যা ঘটেছে তার জন্য আমরা খুশি।
এআরএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম
- ২ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ৩ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ৪ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৫ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন