মিয়ানমারে ভূমিকম্প, অনুভূত দেশের পার্বত্যাঞ্চলেও
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য চিনে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বান্দরবান, রাঙ্গামাটিসহ পার্বত্যাঞ্চলেও।
রোববার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক সময় দুপুর ১টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে) চিনের হাকা শহরের ৬১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এদিকে ভূম্পিকম্পটি অনুভূত হয়েছে বান্দরবান, রাঙ্গামাটিসহ দেশের পার্বত্যাঞ্চলেও। সেখানকার বাসিন্দারা এই কম্পন অনুভূত হওয়ার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এইচএ/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাজেট সাশ্রয়ের উদ্যোগ ইন্দোনেশিয়ার
- ২ বিশ্ববাজারে সোনার দামে ৪৩ বছরের সবচেয়ে বড় পতন
- ৩ বর্তমান জ্বালানি সংকট সত্তরের দশকের জোড়া আঘাতের চেয়েও গুরুতর
- ৪ নিউইয়র্কের বিমানবন্দরে যাত্রীবাহী প্লেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
- ৫ যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্তি পেলেন আইসিসির চিফ প্রসিকিউটর