যুক্তরাষ্ট্রে ক্লিনিকে গুলি: পুলিশসহ নিহত ৩
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে গুলি চালিয়ে পুলিশসহ তিনজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। বন্দুকধারী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয় সময় শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সুথারস জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত ৯ জনের মধ্যে পাঁচজনই পুলিশ কর্মকর্তা।
গোলাগুলির পর আক্রমণকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লিনিকটিতে কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনার পর ক্লিনিক সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।
ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মনিয়ন্ত্রণের বিরোধিতা থেকে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজি আমদানিতে ঐতিহাসিক রেকর্ড গড়লো ইউরোপ
- ২ ‘ভুল স্বীকার’ করুন, রাশিয়ার তেল-গ্যাসের জন্য লাইনে দাঁড়ান: দিমিত্রিয়েভ
- ৩ ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
- ৪ কিউবাকে অতীতে সহায়তা করেছি, এখন করছি এবং ভবিষ্যতেও করব: রুশ মন্ত্রী
- ৫ বেলারুশ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত হচ্ছে: লুকাশেঙ্কো