মঙ্গলের মাটিতে চীনা রোভারের ঘোরাঘুরি
ল্যান্ডিং প্ল্যাটফর্ম থেকে নেমে শনিবার মঙ্গলের রুক্ষ মাটিতে ঘোরাঘুরি করছে চীনের ‘রোভার চুরং’। এর আগে শনিবার মঙ্গলে মাটিতে সফলভাবে এই রোভারকে নামিয়েছে চীনের মহাকাশ সংস্থা।
এক সপ্তাহ পর চলাফেরা শুরু করল সেটি। দু’দিন আগে মঙ্গলগ্রহের ছবিও পাঠিয়েছে এটি। এখন সৌরশক্তি চালিত ছয় চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে।
তিন মাস ধরে এই কাজ করবে চুরং। আমেরিকার পরে চীনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে রোভার চালাচ্ছে সফলভাবে। পাঁচ বছর আগে, রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে তাদের ‘শাপরালি’ ল্যান্ডার সফ্ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়ে আছড়ে পড়েছিল।
রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করেও চীন এখন মহাকাশ চর্চায় প্রথম সারিতে। মহাকাশে মানুষ, চাঁদে যান ও মঙ্গলে রোভার পাঠানোর পাশাপাশি মহাকাশে নিজস্ব স্টেশনও গড়ছে তারা।
এমআরএম/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলায় সাহায্য করেনি স্পেন, বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
- ২ দ্রুতই তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের
- ৩ মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য
- ৪ ইরান আলোচনায় বসতে চায়, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প
- ৫ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত