নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ
নাইজেরিয়া সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে। ‘টুইটার নাইজেরিয়ার করপোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে সক্ষম’-এমন কারণ দেখিয়ে শুক্রবার (৪ জুন) দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
এনডিটিভি জানায়, দুইদিন আগে আইন ভঙ্গের অভিযোগ এনে নাইজরেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অফিসিয়াল বার্তা মুছে ফেলে টুইটার। এরপর শুক্রবার দেশটির সরকার টুইটার নিদ্ধের ঘোষণা দেয়।
এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে।’
তবে শুক্রবার নিষিদ্ধ করে বিবৃতি দেয়ার পরও টুইটার কাজ করছিল নাইজেরিয়ায়। তখন এ বিষয়ে এ জানতে চাইলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, ‘আমি প্রযুক্তির বিষয়ে কিছু বলতে পারবো না, তবে টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ থাকবে।’
ইএ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলিয়েন বিতর্কে ওবামার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের
- ২ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
- ৩ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
- ৪ রমজানে আল-আকসায় প্রথম জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
- ৫ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য