মেয়েকে হত্যার দায়ে মা-বাবার যাবজ্জীবন
জার্মানির ডার্মস্টাডট শহরের একটি আদালত সম্প্রতি পাকিস্তানি-জার্মান এক দম্পতিকে তাদের মেয়েকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন৷ছেলেবন্ধুর সঙ্গে শোয়ার কারণে তারা মেয়েকে গলা টিপে হত্যা করেন৷
এরপর কাছের এক বনে মেয়ের মৃতদেহ ফেলে দেন ঐ দম্পতি৷ এর আগে অ্যাপার্টমেন্টের বাইরে থাকা সিসি ক্যামেরা টেপ দিয়ে ঢেকে দেন নিহতের বাবা৷
মাস কয়েক আগে ১৯ বছর বয়সী মেয়েকে হত্যা করে তার ৫২ বছর বয়সী বাবা৷ সেসময় সেখানে উপস্থিত ছিলেন নিহতের ৪১ বছর বয়সী মা৷ অবশ্য বিচার চলাকালীন সময় তিনি আদালতকে জানান যে, তিনি খুনি নন এবং মেয়ের মরদেহ লুকিয়ে ফেলতে তাকে বাধ্য করা হয়েছে৷
জার্মানিতে ২৮ বছর বাস করার পরও নিহতের বাবা জার্মান সমাজে ‘ঠিকমত একীভূত’ হতে পারেননি বলে জানান আইনজীবীরা৷
তারা বলেন, পাকিস্তানে ছেলে-মেয়েরা বিয়ের আগে যৌনসম্পর্ক স্থাপন করলে তাদের শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে৷
বিচার চলার সময় নিহতের ২৫ বছর বয়সী ছেলেবন্ধুকেও জেরা করা হয়৷ খুন করার আগে মেয়েটির উপর বিভিন্ন সময়ে নির্যাতন চালানো হতো বলে জানান তিনি৷
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম
- ২ পাকিস্তান-আফগান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের
- ৩ শেষ ধাপে ভারতের ডেঙ্গু টিকা, আগামী বছরই বাজারে আনার লক্ষ্য
- ৪ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
- ৫ এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন