তিনশ` বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
তিনশ` বছরেরও বেশি আগে কলম্বিয়ার উপকূলে অনেক ধনরত্নসহ ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস নিজে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর বিবিসির।
১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবিয় সমুদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়। ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান যারা, তাদের কাছে এটি এক বিরাট সুখবর।
স্পেনের রাজা পঞ্চম ফিলিপের যে নৌবহর, সেটির অংশ ছিল এই জাহাজ। দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল। জাতিসংঘ এই ডুবে যাওয়া জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে বর্ণনা করেছে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিজেপি নেতা শুভেন্দুর আসনে বাদ পড়া ভোটারদের ৯৫ শতাংশই মুসলিম
- ২ ‘হরমুজে ট্রাম্পের অবরোধ খুব কম জাহাজকে প্রভাবিত করবে’
- ৩ ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন
- ৪ ইরানের বন্দর অবরোধ, মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন
- ৫ ইসরায়েলি কর্মকাণ্ড ‘অত্যাচার’, সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন এরদোয়ান