মার্কিন হামলায় সিরিয়ার তিন সেনাসদস্য নিহত
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়া সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে আরো অন্তত ১৩ জন। রোববার এই হামলার ঘটনা ঘটেছে। রুশ সংবাদসংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির আল-জর প্রদেশের আয়েশা এলাকায় সিরীয় সেনাবাহিনীর ওপর এ বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৪ সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া সিরীয় সেনাবাহিনীর দুটি ট্যাংক ধ্বংস হয়েছে।
তবে সিরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে এ হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর আগে থেকেই দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। কিন্তু এবারই প্রথম সিরীয় সেনাবাহিনীর ওপর হামলা চালালো এই জোট।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সামরিক ঘাঁটিতে ক্ষতি ‘সামান্য’, মূল ঘাঁটি এখনো অক্ষত
- ২ সাড়ে ৩ লাখ কোটি ডলারের সম্পদ গোপন করছেন বিশ্বের শীর্ষ ধনীরা
- ৩ ট্রাম্পের পরিকল্পনা এখনো ঘোষণাতেই সীমাবদ্ধ: ইউরি কোকভ
- ৪ ট্রাম্প কি চাইলেই ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে পারবেন?
- ৫ হরমুজ ব্যবহারে ইউরোপ-এশিয়া ও আরবদের চুক্তির আমন্ত্রণ জানাবে ইরান